
আছড়া হরি মন্দির ও বাসুদেবপুর গ্রামে থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির আলাদা আলাদা দুটি অজগর
কাজল মিত্র: সালানপুর:- সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আছড়া হরি মন্দিরের নিকট শুক্রবার সকালের দিকে স্থানীয় বাসিন্দারা একটি বিশাল আকারের অজগর দেখতে পায় তারা দেখতে পান যে ওই অজগরটি স্থানীয় একটি পুকুরের দিকে যাচ্ছিল কিন্তু সেই সময় পুকুরের পাতা জালে সাপটি আটকে পড়ে।
তবে খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ এসে সাপটিকে দেখার জন্যভীড় জমায় ।তবে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন্যপ্রাণীদের নিয়ে কাজ করে চলা পিঠাকিয়ারি বাসিন্দা হেমন্ত কুমারকে। হেমন্তবাবু খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। দেখা যায় সাপটির শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। জানা যায় অজগরটির লম্বায় প্রায় ৮ ফুট বয়স প্রায় পাঁচ বছর ওজন কেজি দশেক হবে ।তবে এটি স্ত্রী প্রজাতি হলেও অজগরটি এখনো শিশু। তিনি
সাপটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্যে বস্তায় ভরেন এরপর পথে রূপনারায়ণপুর তৃণমূল কার্যালয়ের কাছাকাছি এলাকায় আসতেই বস্তা ছিঁড়ে সেটি পড়ে যায়। সেখানে মুহূর্তের মধ্যে বহু মানুষ জড়ো হন। তিনি জানান অজগরটির শরীরের ক্ষত মারাত্মক নয়। চিকিৎসকের সহযোগিতায় তার ক্ষতস্থানে সেলাই করে ওষুধপত্র দিলেই সে সুস্থ হয়ে উঠবে। তারপর বন দপ্তরের সহযোগিতায় অজগরটিকে তার উপযুক্ত জঙ্গল এলাকায় পুনর্বাসিত করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে বাসুদেবপুর গ্রামের একটি টালির চাল থেকেও একটি অজগর সাপ উদ্ধার হয় এই সাপ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।তবে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় অজগরটি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।


