ভালবাসা

সমীরণ দাস (কলকাতা)

অনেক বসন্ত চলে যাওয়ার পর তার মনে হলো,
অনেক বছর এবং এখনো পাশে থাকার পর তার মনে হলো
আমি তাকে আর ভালোবাসছি না
আমি তাকে আগের মত ভালোবাসি না
আমি তাকে আগের মতো চেয়ে দেখিনা
আমি তাকে আগের মত কেয়ার করিনা

অনেক বিনিময়ের শেষে তাকে বোঝাতে পারিনি
তাকে ছাড়া এ মন কাউকে কখনো দেয়নি
তাকে রেখে অন্য কোথাও যাইনি
তাকে ছাড়া কাউকে ভালোবাসিনি
তাকে ছেড়ে একমুহূর্তও থাকতে পারিনি

তবুও সে আমার চোখে চোখে রাখে
তবুও সে আমার সন্দেহে দেখে
তবুও সে আমার ভাবে অবিশ্বাসী
যতই তারে বলি আমি তোমাকেই ভালোবাসি

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )