কুলটির নিয়ামতপুরে পর পর দুটি দোকানে চুরির ঘটনার তদন্তে আসলেন আসানসোল ডিটেক্টভ ডিপার্টমেন্ট ( DD)

কাজল মিত্র: কুলটি:- গত রবিবার পর পর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর জিটি রোডের পাসে ওঁম রেডিমেড কাপড় দোকানে নগদ ৫০হাজার টাকা তারপর জানা যায় একই সময়ে আরেক দোকানে চুরি অর্থাৎ নিয়ামতপুরের বহু জনপ্রিয় দোকান জয় বালাজি মোবাইল দোকান সেখানে চুরির ঘটনা ঘটে একই কায়দায়। জয় বালাজি মোবাইল দোকানে প্রায় ৩০থেকে ৩৫টি মোবাইল ফোন যার বাজার মূল্য প্রায় ৮০লক্ষ টাকার মোবাইল ফোন চুরি হয় পর পর দুটি দোকানে চুরি ঘটনায় নিয়ামতপুরে ব্যবসায়ী সংগঠন নিয়ামতপুর চেম্বার অফ কমার্স এবং মার্চন্ড চেম্বারের সদস্যরা চুরির ঘটনার প্রতিবাদে নিয়ামতপুর মোড় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। কুলটির নিয়ামতপুরে এই চুরির ঘটনার CCTV ফুটেও ভাইরাল হয়েছে। ঘটনার দিন থেকে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ দুপুর ২টায় চুরির ঘটনার নানান দিক ক্ষতিয়ে দেখতে ২ দোকানে আসে আসানসোল DD পুলিশ যেখানে উপস্থিত ছিলেন ADC DD মীর সাইদুল আলী,DD ইন্সপেক্টর প্রসেনজিৎ দাস সঙ্গে আরও তিনজন সাব ইন্সপেক্টর সঙ্গে ২জন কনসেটেবল তাছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ অখিল মুখার্জি, সাব ইন্সপেক্টর বিনয় দাস, মিলন ভুঁই সহ অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *