প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের পাশাপাশি এস আই আর ক্যাম্প কংগ্রেসের

সুলেখা চক্রবর্তী, শ্যামপুর, হাওড়া:- বুধবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মদিন পালন প্রাঙ্গনে এস আই আর ক্যাম্প করে হৈচৈ ফেলে দিল কংগ্রেস। উল্লেখ্য এদিন শ্যামপুর দুই ব্লক কংগ্রেসের উদ্যোগে ইন্দিরা গান্ধীর জন্মদিন একদিকে যেমন রক্তদান শিবির পালন করা হয় তেমনি এদিন একটি এস আই আর ক্যাম্প ও অনুষ্ঠিত হয়।যাতে বেশ কিছু মানুষ অংশগ্রহণ করে। এদিন বি এল ও দের কাছে ফর্ম যাওয়ার আগে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিলেন কংগ্রেস কর্মীরা। নীতিগত ভাবে কংগ্রেস এস আই এর বিরোধিতা করলেও এদিন ব্যানারে ও এস আই আর ক্যাম্প কথাটি লেখা ছিল। উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের নেতা পলাশ ভান্ডারী,আতিয়ার রহমান খান, আব্দুল কালাম নাজির প্রমুখ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *