বিপুল অঙ্কের টাকা বকেয়া” ঠিকাদারদের, ডায়মন্ড হারবার সাব ডিভিশনের PHED দপ্তরের কাছে গণ ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- আল বেঙ্গল পি এইচ ই কন্ট্রাক্টর এসোসিয়েশন সিভিল আহ্বানে,জল জীবন মিশন সহ অন্যান্য প্রকল্প দীর্ঘ বকেয়া পেমেন্ট এর দাবিতে ১ লা ডিসেম্বর বেলা ১২ টায় JKB (সেক্টর ভাইভ সল্টলেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর) চলো এই কর্মসূচির আয়োজন করা হয়। আর সেই কর্মসূচি সফল করতে তারই আগে আজ ডায়মন্ড হারবার পি এইচ ই ডি দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ এর সঙ্গে গণডেপুটেশন দেওয়া হয় PHE D আধিকারিকের কাছে। এদিন এই বিক্ষোভ সমাবেশ ও গণ ডেপুটেশন উপস্থিত ছিলেন, গৌতম মুখার্জি জয়েন সেক্রেটারি অল বেঙ্গল পি এইচ ই কন্ট্রাক্টর এসোসিয়েশন, এছড়াও উপস্তিত ছিলেন, কন্ট্রাক্টর বিধান দাস, মোনা মন্ডল, তপন বারিক,আব্দুল লতিফ পাইক সহ ডায়মন্ড হারবার সাব ডিভিশনের বহু কন্ট্রাক্টররা। ডায়মন্ড হারবার সাব ডিভিশনের PHE কন্ট্রাক্টর এসোসিয়েশন এর পক্ষ থেকে জানান,যদি আমাদের বকেয়া পাওনা টাকা পরিশোধ না করে,আমরা ডিসেম্বর মাসে বৃহৎ আন্দলের দিকে যাবো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *