অনুষ্ঠিত হলো স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল কাপ ফুটবল খেলার ফাইনাল প্রতিযোগিতা

কাজল মিত্র: বারাবনি:-  রবিবার  বারাবনী ব্লকের অন্তর্গত পানুড়িয়া ফুটবল ময়দানে হয়ে গেল স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল কাপ ফুটবল খেলার ফাইনাল প্রতিযোগিতা। ফাইনালে এমডি ক্লাব এর সাথে  পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব পুরুলিয়া 

এর  খেলা হয়। যেখানে হাড্ডা হাড্ডি লড়াইয়ে এক শূন্য গোলে এমডি ক্লাব   জয়ী হয়। জয়ী দলকে পুরস্কার হিসেবে দুই লক্ষ টাকা এবং পরাজিত দলকে ১ লক্ষ  ৫০ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হয়।

অন্যদিকে এই আট দিবসীয় টুর্নামেন্টের ফাইনাল খেলার দিনে ছিল বলিউড চমক। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের খ্যাতনামা দুই  নায়িকা ইধিকা পাল রিংকু সরকার। 

এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়,প্রাক্তন বিধায়ক সরাব আলী ,কেশব রাউত , বিশ্বজিৎ সিংহ ,ইন্দ্রজিৎ সিংহ, আশিষ মন্ডল সহ অন্যান্যরা।

প্রসঙ্গত এবছর ১৬ তম স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। প্রতিবছর বারাবানী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশ নেয়। এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের স্থানীয়দের মধ্যে উদ্দিপনা থাকে চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসানসোল, জামুরিয়ার পাশাপাশি ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ টুর্নামেন্টের খেলা দেখতে এসেছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *