প্রয়াত কংগ্রেস নেতার স্মরণে ডাবর মোড়ে কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল এক স্মরণসভা রোগীদের মধ্যে বিতরণ করা হল ফল

কাজল মিত্র: সালানপুর:-  সোমবার সালানপুর ব্লক কংগ্রেস প্রয়াত রানেন বাগচীর স্মরণসভার আয়োজন করা হল রূপনারায়ণপুর বাস স্ট্যান্ড স্থিত কংগ্রেস কার্যালয়ে। । তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রূপনারায়ণপুর কংগ্রেস অফিসে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাঁর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় একই সাথে  পিঠাকেয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্র (হাসপাতাল) রোগীদের মধ্যে ফল ও বিস্কুট বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণসভায় কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এবং অন্যান্য নেতারা অশ্রুসিক্ত চোখে তাঁকে স্মরণ করেন। সালানপুর ব্লক কংগ্রেস সভাপতি অংশুমান মাহাতা প্রয়াত রনেন বাগচীর প্রতি শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন যে রণেন্দ্রনাথ বাগচী তাঁর একজন অভিভাবক এবং পিতা ছিলেন, যার ক্ষতি পূরণ করা অসম্ভব। তাঁর স্মরণে, পিঠাকেয়ারি স্বাস্থ্যকেন্দ্র (হাসপাতাল)-এ অন্যান্য অভাবী মানুষের মধ্যে ফল ও বিস্কুট বিতরণ করা হয়। এদিন এই স্মরণসভা অনুষ্ঠানে অনুষ্ঠিত ছিলেন কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী , স্বর্গীয় রমেন বাগচীর স্ত্রী লিপিকা বাগচী ,শক্তি ঘোষ ,সর্বজিত সিনহা , জয়দেব রায়, বরুন মন্ডল ,শিপ্রা দত্ত বাবলু সূত্রধর সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *