নিজস্ব প্রতিনিধি ,হাওড়া : কারখানার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ উঠল হাওড়ার সাঁকরাইল থানা এলাকার চতুর্ভুজ কাটিতে। জানা গিয়েছে ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে একটি কারখানা তার জমি সম্পসারনের কাজ শুরু করে এবং মালিকদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই জমি দখল করার চেষ্টা করে। এরপর কারখানা কর্তৃপক্ষের পক্ষের বিরুদ্ধে জমির মালিকরা হাইকোর্টে মামলা করে। সেই মামলায় কারখানা কর্তৃপক্ষ পরাজিত হওয়ার পর গায়ের জোরে ওই এলাকায় জমি দখল করে কাজ চালাচ্ছে বলে অভিযোগ জমির মালিকদের। এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে তাতে আর কিছুতেই জমি ফেরত দেওয়া সম্ভব নয় তাই বাধ্য হয়ে জমির মালিকরা এখন ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোন রকম মন্তব্য কেউ করতে চায় নি।আর এই বিষয় নিয়ে ওই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে।
Posted inজেলার আপডেট