
টোটো চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল নাজিরগঞ্জ
নিজস্ব প্রতিনিধি , হাওড়া:- টোটো চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হাওড়ার নাজিরগঞ্জ থানার আন্দুল হরেকৃষ্ণ নগর। পুলিশের এক অস্থায়ী গাড়ির চালকের বিরুদ্ধে টোটো চুরির অভিযোগ। এমনকি চুরি যাওয়া বাইক উদ্ধার করে সেই বাইকের নাম্বার প্লেট বদলে সেই বাইক নিয়েই টোটো চুরির অভিযোগ পুলিশের গাড়ির চালক রাহুল সরকারের বিরুদ্ধে। টোটো চুরির অভিযোগ নিয়ে থানায় গেলে রাহুল ও অন্য পুলিশ কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এলাকা বাসীর। বাইকের সাথে দড়ি বেঁধে টোটো নিয়ে যাওয়ার ছবি বন্দি সিসিটিভি তে। এমনকি চুরি যাওয়া টোটো যেখানে রাখা হয় সেখানকার নিরাপত্তা রক্ষীও পুলিশ কর্মীর নাম জানায়। টোটো চুরির ও পুলিশের বিরুদ্ধে মারধরের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ কর্মীদের ঘিরে বিক্ষোভ।
CATEGORIES জেলার আপডেট

