নিজস্ব প্রতিনিধি, হাওড়া:- বৃহস্পতিবার ভোরে হাওড়ার বাঁকড়া ফাঁড়ি এলাকার মুন্সী ডাঙ্গায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে আগুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে এদিন ভোট তিনটে নাগাদ এটিএম থেকে আগুন বেরতে দেখে কয়েকজন এবং তারা দমকলে খবর দেয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে কি কারনে আগুন লেগেছিল তা জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ওই ব্যাংকের এটিএম পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে।
Posted inজেলার আপডেট দুর্ঘটনা