সুদীপা চ্যাটার্জী (কৃষ্ণনগর, নদীয়া)

ঝড় আসুক, পথ বন্ধ হোক,
তবু থামে না সে—চলেই যায়।
আলো নেই? নিজেই জ্বালে দীপ,
ভয় পেলে? চোখে আগুন ছায়।
সে কাঁদে ঠিকই, আড়ালে নীরবে,
তবু চোখে জল রাখে না কখনো।
ভাঙা স্বপ্ন থেকে গড়ে তোলে সেতু,
নিজেই নিজের সাহসের আশ্রয়।
চাহনি তার নিস্তব্ধ কিন্তু দৃঢ়,
শব্দ কম—কাজেই তার পরিচয়।
জগৎ যাই বলুক, সে জানে—
নিজেকে গড়াই তার বড় জয়।
বাঁধা মানেই যুদ্ধ, আর যুদ্ধেই সে পারদর্শী,
চিনে রাখো তাকে, সে এক লড়াকু মেয়ে—
হার মানা যার অভিধানে নেই,
সাফল্য যার রোজকার খেলাঘর।