বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের ৬৯ তম প্রয়াণ দিবস পালন

কাজল মিত্র: আসানসোল:- ভারতীয় সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে  আসানসোলের কালী পাহাড়ি এলাকায় স্মরণসভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত আসানসোল পৌর নিগমের এম আই সি গুরুদাস চ্যাটার্জি ,জ্যোতি কর্মকার , সহ একাধিক মানুষ উপস্থিত ছিলেন।এদিন সকল অতিথিরা বাবা সাহেবের মূর্তিতে মালা পরিয়ে পুষ্পার্ঘ্য  নিবেদন করেন। গুরুদাস চ্যাটার্জি  বলেন আজ আমরা ভারতবর্ষে যে সংবিধান নিয়ে জীবনের পথ চলছি তার রচনা বাবা সাহেব ডক্টর ভিমরাও আম্বেদকর করেছিলেন। তিনি বলেন আজ কেন্দ্রের ক্ষমতা সীন দল বাবাসাহেবের খসড়া সংবিধান পরিবর্তন করে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, কিন্তু তা হতে দেওয়া হবে না। নতুন প্রজন্ম দের বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর সম্পর্কে জানা উচিত এবং এই কারণেই আসানসোল পুরসভা প্রতিবছর বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকর এর প্রয়াণ দিবস   ও জন্মবার্ষিকীতে স্মরণ করা হয় ।তার অবদান অতুলনীয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *