বাংলার লোক উৎসব রেঁধে খাওয়া জমজমাট

সুলেখা চক্রবর্তী , হাওড়া:-  বাঙালির বারো মাসে তেরো পার্বণ । বিভিন্ন লোক উৎসব ।এমন এক লোক উৎসব বাগনানের বাঙালপুর গ্রামে।এখানে  এক শতকের‌ও বেশি রেঁধে খাওয়া উৎসব হয়ে আসছে দেবী  বিশালক্ষ্মীর  কাছে। তবে গ্রামবাসীর‌া জানায়, অগ্রহায়ণ মাসের প্রতিটা দিনই এইখানে রেঁধে খাওয়া হয়।  রেঁধে খাওয়ার সময় পাতে থাকে ভাত ও সমস্ত সবজি সিদ্ধ। গ্রামের এক একটি পরিবার এখানে উনুন তৈরি করে বাড়ি থেকে চাল ডাল সবজি নিয়ে এসে ভাতের সঙ্গে সিদ্ধ করেন। ধনী দরিদ্র উঁচু নিচু কোন ব্যবধান থাকে না এই উৎসবে। দেবী বিশালক্ষীর কাছে তার সন্তানরা পেট পুরে খাচ্ছে দেখে তিনি সন্তুষ্ট হন। এমনটাই বিশ্বাস গ্রামে।এখানে‌ কম পক্ষে ৪০০ থেকে ৫০০ উনুন জ্বালিয়ে রান্না করতে দেখা যায়।শুধু তাই নয়‌  অগ্রহায়ণ মাসের জন্য অপেক্ষা করে থাকে গ্রামবাসী। এই ধরনের” রেঁধে খাওয়া” র মাধ্যমিক গ্রামবাসীদের মধ্যে ঐক্য তৈরি হয় বলে জানিয়েছেন সমাজকর্মীরা।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )