আমার মা

অনামিকা মজুমদার (ধানবাদ)

মধুর আমার মায়ের হাসি
আমার মুখে আর নাহি পরে,
কতকাল দেখিনি মা গো তোমায়!
তোমার কথা যে বড্ড মনে পড়ে।
দূর আকাশের নীল গগনে
কোথায় হারিয়ে গেলে,
ছোট্ট সোনাকে একলা ফেলে
কোথায় চলে গেলে।
ছোট্ট সোনা হয়েছে বড়
সেও হয়েছে মা!
শত কাজের ব্যস্ততা তার
তবুও সে তোমায় ভুলতে পারেনা।
মন খারাপের একলা রাতে তোমায় সে খোঁজে!
কবে তুমি আসবে আবার
আর বসবে তার কাছে।
এসো না মা একটিবার
জড়িয়ে তোমায় থাকি,
ক্লান্ত শরীর, অশান্ত এই মনকে
তোমার কোলে রাখি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *