বারাবনি বিধানসভার দোমহানী বাজারে নতুন মার্কেট দোকানদারদের নিয়ে নতুন কমিটি গঠনে উপস্থিত ব্লক প্রশাসনিক আধিকারিকরা

কাজল মিত্র: বারাবনি:- রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বারাবনি পঞ্চায়েত সমিতির প্রচেষ্টায় বারাবনি বাজার এলাকায় একটি নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছে যেখানে দোমহানী বাজার এর সমস্ত দোকানদারদের নিয়ে একটি সভার ডাক দেওয়া হয়েছিল ।যেখানে ব্লক প্রশাসন এই সভাটি পরিচালনা করেন।ব্লক প্রশাসন তরফে এ সভায় উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবনি বিডিও শিলাদিত্য ভট্টাচার্য, বারাবনি থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি, জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি ,সহ অন্যান্য আধিকারিকেরা।

এদিন এই সভায় সকল  দোকানদারদের উদ্দেশ্যে জানানো হয় যে এই বছরের ডিসেম্বরের শেষের আগে দোকানদারদের নতুন বাজারে  স্থানান্তরিত করতে বলেন। তবে, দোকানদাররা বলেন যে তাদের নতুন বাজারে স্থানান্তরিত হতে আরও ৪ মাস সময় প্রয়োজন এবং পরবর্তী ৪ মাস তারা যেখানে বর্তমানে তাদের দোকান স্থাপন করছেন সেখানে তাদের দোকান স্থাপন চালিয়ে যাবেন। তবে, প্রশাসন তাদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে ২০২৫ সালের ডিসেম্বর মাসে মধ্যে  তাদের নতুন বাজারে তাদের ব্যবসা শুরু করতে হবে। এরপরে, দোকানদাররা সভা বয়কট করে এবং সভাস্থল থেকে বেরিয়ে এসে প্রতিবাদ শুরু করে। তারা স্পষ্টভাবে বলেন যে তারা এই মাসের শেষ নাগাদ কোনও মূল্যে নতুন বাজারে স্থানান্তরিত করতে পারবে  না।

তবে এ বিষয়ে অসিত সিংহ জানান যে যেসব দোকানদারেরা ওই এলাকায় দোকান করতেন তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে কিছু কিছু দোকানদার বাদ পড়ে গেছে সে সব দোকানদারেরা নাম দেওয়া হবে তবে ওখানে যারা দোকান করতেন তারাই ওই দোকান পাবে বলে তিনি জানান। বাইরে থেকে কেউ এলে সেখানে  তাদেরকে দোকান করতে দেওয়া যাবে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *