আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান


কাজল মিত্র: আসানসোল:- বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে  স্মারকলিপি প্রদান  করা হয় ।যেখানে  তারা আদিবাসী সম্প্রদায়ের আসন্ন উৎসব সম্পর্কে কিছু বিষয় তুলে ধরতে চেয়েছেন। এই বিষয়ে সংগঠনের নেতা এবং হারামিডিহি গ্রামের বাসিন্দা মতিলাল সোরেন বলেন, আজ কোনও সমাবেশ বা প্রতিবাদ নয়। আজ তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছেন। তিনি বলেন, খুব শীঘ্রই আদিবাসী সম্প্রদায়ের পাঁচ দিনের বৃহত্তম উৎসব শুরু হতে চলেছে। আজকের স্মারকলিপির মাধ্যমে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করতে এসেছেন যে, অন্যান্য সম্প্রদায়ের উৎসবের জন্য প্রশাসন যেমন সুযোগ-সুবিধা এবং আর্থিক অনুদান প্রদান করে, তেমনি আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের জন্যও একই সুযোগ-সুবিধা এবং আর্থিক অনুদান প্রদান করা হোক। তিনি বলেন, রাস্তাঘাট মেরামত, আলোর ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জলের ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে। এর সাথে প্রশাসনকে আর্থিক অনুদান প্রদানের জন্যও অনুরোধ করা হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )