মাইথান অ্যালয়স লিমিটেডের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো খ্যাতিমান ক্রীড়াবিদদের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

        আসানসোলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার সিএমডি সুভাষচন্দ্র আগরওয়ালের উদ্যোগে মাইথান অ্যালয়স লিমিটেডের পক্ষ থেকে জাতীয় ও রাজ্যস্তরে বিভিন্ন বিভাগে কৃতি মহিলা ক্রীড়াবিদদের সম্বর্ধনা দেওয়া হয়। মূল লক্ষ্য নারীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সমান সুযোগ দেওয়া এবং তাদের সংগ্রাম ও সাফল্যের প্রশংসা করা।

       সম্মানিতদের মধ্যে ছিলেন মীনাক্ষী হুদা, শিবানী শাহ আগরওয়াল, সীমা দত্ত চ্যাটার্জ্জী, শিখা নভাল, আলতাব খান, ঝুমা গড়াই, বিদিশা মাজি, অক্ষয় ঘোষ সহ আরও অনেকেই। ‘হামারা সংকল্প’-এর শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে  শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন, প্রতিশ্রুতিবান ক্রীড়াবিদদের উন্নয়নে সিএমডি সুভাষচন্দ্র আগরওয়ালের ভূমিকা সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শিত হয়।

         অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বলম এস, অতিরিক্ত জেলাশাসক সুবাশিনী ই, মহাকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য, সিএমডি  সুভাষচন্দ্র আগরওয়ালা, সিইও সুবোধ আগরওয়ালা সহ সংস্থার অন্যান্যরা।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )