পথশ্রী–৪ প্রকল্পের মধ্যে দিয়ে ১৮টি রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল সালানপুর ব্লকে

কাজল মিত্র: সালানপুর:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথশ্রী প্রকল্প রাজ্যব্যাপী শুরু হয়েছে আর এই প্রকল্পে আজ  বিভিন্ন রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন  করলেন  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই মতো সালানপুর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পথশ্রী- রাস্তাশ্রী-৪ প্রকল্পের মোট ১৮টি রাস্তার ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেল আজ যার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছিল  সালানপুর ব্লকের রূপনারায়ানপুর নান্দনিক হলে ।যেখানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র , সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান আজ পথশ্রী- রাস্তাশ্রী-৪ প্রকল্পের ব্লকের ৯ পঞ্চায়েতের মধ্যে মোট ১৮টি রাস্তার উদ্বোধন করা হলো।প্রতিটি রাস্তায় হচ্ছে ১ কিলোমিটার কম।মোট প্রায় ১০ কিলোমিটার রাস্তা।যার জন্য প্রায় ৪ কোটি ৯০ লক্ষ টাকা ধার্য্য করা হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )