সিটুর বাংলা ‘বাঁচাও যাত্রা’ উপলক্ষ্যে আসানসোলে পদযাত্রা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

         বামেদের শ্রমিক সংগঠন সিটুর উদ্যোগে কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত শুরু হয়েছে ‘বাংলা বাঁচাও’ পদযাত্রা। এরই পাশাপাশি জেলার শিল্পাঞ্চলে নেওয়া হয়েছে ‘শিল্প বাঁচাও’ কর্মসূচি। এরই অঙ্গ হিসাবে সিটুর উদ্যোগে আসানসোলের  সাঁকতোড়িয়ার সুভাষ মোড় থেকে একটি  পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জ্জী সহ অনান্য নেতৃত্বরা। জানা যাচ্ছে এই পদযাত্রা চিত্তরঞ্জন পর্যন্ত যাবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )