
আমতায় পালিত হলো মা সারদার ১৭৩ তম জন্মতিথি অনুষ্ঠান
রিমা ঘোষ, আমতা, হাওড়া:-
আমতা ব্রতচারী ও যোগব্যায়াম শিক্ষা কেন্দ্রের পরিচালনায় বৃহস্পতিবার ১১ ই ডিসেম্বর হাওড়ার আমতা শিবতলা প্রাঙ্গনে শুরু হলো মা সারদার ১৭৩ তম জন্মতিথি অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি। তিনি আমতা তথা রাজ্যবাসীর মঙ্গলকামনা করেন ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

১৪ ই ডিসেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ভক্তিগীতির সঙ্গে স্থানীয় শিল্পীদের পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে ভোগ বিতরন ও শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগীতা রয়েছে। সারাদামায়ের জন্মতিথিকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ ছিল প্রচুর। ভোর থেকেই মাতৃমন্দিরে চলে বিশেষ পূজা, মঙ্গলধ্বনি, ভক্তিমূলক সংগীত আর জপ-তপের অনুরণন। মায়ের জন্মতিথি উপলক্ষে মাতৃমন্দির সেজে উঠে অপূর্ব সাজে—চন্দন, বেলপাতা, ফুলমালা, আলোকসজ্জা এবং ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে। ভক্তরা সারাদিন ধরে মায়ের দর্শন, প্রসাদ গ্রহণ এবং পূজা-অর্চনায় অংশ নেয়।

