পাণ্ডবেশ্বরের রামনগরে বোমা আতঙ্ক !! শাসক বিরোধী তরজা !! আতঙ্ক এলাকায় !! তদন্তে পাণ্ডবেশ্বর থানা

পাণ্ডবেশ্বরের রামনগরে বোমা আতঙ্ক !! শাসক বিরোধী তরজা !! আতঙ্ক এলাকায় !! তদন্তে পাণ্ডবেশ্বর থানা

রাকেশ লাহা, পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান :-

২৬ এর নির্বাচনের আগে  ভর দুপুরে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাণ্ডবেশ্বরের রামনগর এলাকা অভিযোগ স্থানীয়দের।  ঘটনাকে কেন্দ্র করে শাসকবিরোধী জোর তরজা। স্থানীয় মহলে নেমে এসেছে আতঙ্কের ছায়া। ঘটনাস্থলে পান্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। 

প্রসঙ্গত স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা নাগাদ পাণ্ডবেশ্বরের রামনগর দু’নম্বর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি সাফাই করছিল বিজেপি কর্মী বিনোদ সাউ। বাড়ি সাফাইয়ের সময় সেই বাড়ি থেকে উদ্ধার হয় ছটি তাজা বোমা। সেই বোম গুলি পাশের একটি মাঠে রোদে শুকাতে দেয় সেই বিজেপি কর্মী বলে অভিযোগ করছেন স্থানীয়রা। 

সেই সময় স্থানীয় বাসিন্দা মায়া দেবী এবং তার নাতনি মাঠের পাশে বসে ছিল এবং বল ভেবে তার নাতনী সেই বোম গুলি নিয়ে খেলা করছিল। পরে মায়া দেবীর স্বামী ঘটনাস্থলে এসে সেও বল ভেবে একটি বোম মাঠের দিকে ছুড়ে দিলে কেঁপে ওঠে রামনগর দু’নম্বর এলাকা। 

পরে ঘটনাস্থলে পৌঁছায় ওই বিজেপি কর্মী বিনোদ সাউ যে সেখানে বোম গুলি মজুদ করে রেখেছিল বলে অভিযোগ করছেন স্থানীয়রা এবং স্থানীয়রা এও জানাই বিনোদ বোম গুলি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত কুয়োতে ফেলে দেয়। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এবং ভিড় জমাই স্থানীয়রা। স্থানীয়দের মতে যেখানে বোমটি বিস্ফোরণ হয়েছিল সেই স্থানটি এবং যে পরিত্যক্ত কুয়োয় বোমগুলি ফেলে দেয় বিজেপি কর্মী সেই পরিত্যক্ত কুয়োটিও ঘিরে রেখেছে পান্ডবেশ্বর থানার পুলিশ।

 জানা যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের কারণে আটক করেছে বিনোদ সাউকে।  

অন্যদিকে ঘটনার খবরে ঘটনা স্থলে পৌঁছায় তৃণমূল নেতা যমুনা ধীবর তিনি জানান, স্থানীয়রা আমায় খবর দেয় এবং আমি ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।তিনি বলেন পুরো ঘটনা বিজেপির চক্রান্ত কেননা গতকাল পাণ্ডবেশ্বর এর রামনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ও পদযাত্রা  ছিল যেখানে বিধায়ক নরেন চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং সেই পদযাত্রা বানচাল করার জন্যই বিজেপি বোমা মজুদ করে রেখেছিল। 

অন্যদিকে এ বিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি পাল্টা অভিযোগ করেন পরিত্যক্ত বাড়িতে তৃণমূল কংগ্রেসই বোমা গুলি মজুদ করে রেখেছিল তাই সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই বিজেপি কর্মী বিনোদ ঘটনাস্থল থেকে বোমগুলি কুয়োর জলে ফেলে দেয় যাতে এলাকায় কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে। 

তবে পাণ্ডবেশ্বরের রামনগরে নির্বাচনের আগে বোম আতঙ্কের ঘটনায় এখন চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশি নজরদারি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )