রেজিস্ট্রেশন ছাড়া টোটো নিষিদ্ধ হতে চলেছে দুর্গাপুর মহকুমায়

রেজিস্ট্রেশন ছাড়া টোটো নিষিদ্ধ হতে চলেছে দুর্গাপুর মহকুমায়

অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -:

        রাস্তায় অবৈধ টোটো চলাচল বন্ধ করার লক্ষ্যে প্রশাসন প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। সম্প্রতি দুর্গাপুর দুর্গাপুর মহকুমা প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৩১ শে ডিসেম্বরের পর রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় কোনো টোটো চলাচল করতে দেওয়া হবে না। এই বিষয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।  টোটো চালকদের মধ্যে রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটি দূর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতি এবং কোথায় গিয়ে এটি করতে হবে সেই সম্পর্কে টোটো চালকদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলা হয়। পাশাপাশি  নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করানোর বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগকে টোটো চালকরা স্বাগত জানিয়েছেন।

তাদের আশা এরফলে তারা অযথা হয়রানির হাত থেকে রেহাই পাবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )