দক্ষিণ চব্বিশ পরগনার ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২ জনের নাম ভোটার তালিকায় নেই

রমেশ রায়: আলিপুর:- রাজ্যের এস আই আরের খসরা ভোটার তালিকা গত ১৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে।যারই কারণে দক্ষিণ ২৪ পরগনার প্রকাশিত খসরা ভোটার তালিকা নিয়ে একটি প্রেস মিটের আয়োজন করা হয় জেলা শাসকের দপ্তরে।এদিনের এই প্রেস কনফারেন্স অতিরিক্ত জেলাশাসক,ভাস্কর পাল জানান এই জেলায় এস আই আরে মোট ৮৫,৯৪,৭০৮ টি এনুমিরেশ ফর্ম বিলি করা হয়েছিল যার মধ্যে ৭৭,৭৬,২৭৬ টি ফর্ম পুরন করে জমা পড়েছে। যেখানে প্রায় আট লক্ষ আঠারো হাজার চারশো বত্রিশ জনের এনুমিরেশ ফর্ম জমা পড়েনি। যদিও এদের মধ্যে কতজন মৃত, কতজন স্থানান্তরিত, এবং কতজনের ফর্ম অসম্পূর্ণ এ বিষয়ে মাননীয় অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পাল কোন সদুত্তর দিতে পারেননি। 

যদিও অন্য একটি প্রশ্ন ছিল যে জেলার ভবঘুরে, ফুটপাত বাসী মানুষের এই এস আই আরের ফলে ভোটার তালিকায় নাম আছে কিনা? এই প্রশ্নে জেলা শাসক বলেন, সাধারণত যারা ভবঘুরে ফুটপাতে থাকেন তাদের ভোটার তালিকায় নাম থাকে না। যেহেতু তারা কোন নির্দিষ্ট ঠিকানায় বসবাস করেন না।অথচ আমরা জানি ১৯৫২ সালের খসরা ভোটার তালিকায় বলা হয়েছিল যারাই এই দেশের নাগরিক সে ফুটপাতের বাসিন্দা হলেও তার ভোটাধিকার স্বীকৃত। যেখানে ফুটপাতে, ল্যাম্পপোস্টের নিচে, স্টেশনে বসবাস করে রাতে ঘুমায় তারা সবাই ন্যায্য ভোটার। এনিয়ে আমরা কথা বলেছি আলিপুর থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী এক ফুটপাত বাসী মানুষের সাথে।ধীরাজ পাসোয়ান নামে প্রায় সত্তরোর্ধ্ব মানুষটি জানান,যে তার পরিবারের ষোলজন সদস্যকে নিয়ে তারা সত্তর বছর ধরে এই ফুটপাতেই বসবাস করে আসছেন। যেখানে তাদের ঠিকানা হল, ফুটপাত c/oহাজরা রোড।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )