রাজ্য সরকারের চার বিদ্যুৎ কর্মীকে বাঁশের আঘাত।। হন্তদন্ত হয়ে ছুটল রানীগঞ্জ থানায়

রাজ্য সরকারের চার বিদ্যুৎ কর্মীকে বাঁশের আঘাত।। হন্তদন্ত হয়ে ছুটল রানীগঞ্জ থানায়

রাকেশ লাহা, রানিগঞ্জ, পশ্চিম বর্ধমান :-

 ৬ মাস বিদ্যুৎ বিল বাবদ এক গ্রাহকের বকেয়া ছিল প্রায় ২১ হাজার টাকা।  দপ্তর থেকে একাধিকবার নোটিশ পাঠানোর পরেও সাড়া দেয়নি গ্রাহক সিন্দাবাদ খান । 

 তাই এবার বাধ্য হয়ে বুধবার দুপুর ২:৩০ নাগাদ WBSEDCL এর চার কর্মী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পৌঁছায় রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের রনাই এলাকায় অবস্থিত সিন্দাবাদ খানের বাড়িতে। আর সেখানেই গ্রাহকের হাতে মার খেতে হয় উপস্থিত চার বিদ্যুৎ কর্মীকে। 

ঘটনা প্রসঙ্গে রানীগঞ্জ বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কর্মী দীপঙ্কর চৌধুরী জানাই, একাধিকবার নোটিশ পাঠানোর পর গ্রাহক সিন্দাবাদ খান বিষয়টি নিয়ে কোনরকম কোন সাড়া দেয়নি আমাদের। তাই আমরা দপ্তরের নির্দেশমতো তার বাড়িতে পৌঁছায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে। 

যখন আমরা তার বাড়িতে পৌঁছায় তখন তার মা আমাদের জানাই আপনারা কিছুক্ষন অপেক্ষা করুন তারপরেই ছেলে আপনাদের বকেয়া বিদ্যুৎ বিল জমা করে দেবে। কিন্তু দীর্ঘ আধা ঘন্টা সেখানে উপস্থিত থাকার পরও বকেয়া ২১ হাজার টাকা জমা করেনি সিন্দাবাদ। তাই আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থল ছেড়ে  বেরোনোর সময় হঠাৎই আমাদের গাড়ি ধাওয়া করে দুই যুবক যাদের মধ্যে ছিল সিন্দাবাদ খান ও জাভেদ শেখ।

 তারা আমাদের সাথে কোন রকম কোন কথাবার্তা না বলেই হঠাৎই বাঁশ হাতে আমাদেরকে আক্রমণ করে।

ঘটনায় গুরুতরভাবে চোট পায় আমরা চারজন। দীপঙ্কর বাবু আরো জানায়,  আমার চাকরি জীবনে এই প্রথম এমন  ঘটনা ঘটলো। এর আগে আমরা একাধিক গ্রাহকের বাড়ি গিয়েছি, গ্রাহকরা আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু কখনও মারমুখী হয়ে ওঠেনি। বিদ্যুৎ কর্মীরা জানান বর্তমানে যে দুই ব্যক্তি আমাদের উপর আক্রমণ করেছে আমরা তাদের নামে অভিযোগ করেছি রানীগঞ্জ থানায়। 

অন্যদিকে অভিযোগের পর অভিযুক্তদের আটক করার জন্য তৎপর হয় রানিগঞ্জ থানার পুলিশ এবং পুলিশি তৎপরতায় ঘটনায় অভিযুক্ত সিন্দাবাদ খানকে আটক করা না গেলেও তার বাবাকে আটক করা হয় পাশাপাশি সিন্দাবাদ খানের সঙ্গী জাভেদ শেখকে  আটক করা হয়েছে। বর্তমানের  সিন্দাবাদ খানের খোঁজ করছে পুলিশ। 

রানীগঞ্জের বুকে ঘটে যাওয়া এই ঘটনায় এখন চরম আতংকের মধ্যে রয়েছেন বিদ্যুৎ কর্মীরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )