কাজল মিত্র, জামতারা, ঝাড়খন্ড:- সাইবার ক্রাইম থানা জামতারা পুলিশ অভিযান চালিয়ে 4 জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে। যারা Comparify অ্যাপের মাধ্যমে ফোনপেতে ₹ 2999 ক্যাশব্যাকের ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করেছিল।
পুলিশ সূত্রে খবর, ক্যাশব্যাক দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে মেসেজ গ্রহণ করত অভিযুক্তরা।গ্রাহক আসা মেসেজ এর লিঙ্ক এ ক্লিক করার সাথে সাথেই সেই টাকা সরাসরি অপরাধীদের অ্যাপে ট্রান্সফার হয়ে যেত । এরপরই জালিয়াতি টাকা দিয়ে গিফট কার্ড কেনা হয় এবং কমিশনে বিক্রি করা হয়।
অভিযান চলাকালীন পুলিশ 8 টি মোবাইল ফোন, 13 টি সিম কার্ড, 2 টি এটিএম কার্ড এবং 2 টি আধার কার্ড উদ্ধার করেছে। জানাগেছে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছিল এই চক্রটি।
কোনো ধরনের ক্যাশব্যাক, লিংক বা অজানা মেসেজ গ্রহণ না করে সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জামতারা পুলিশ।