টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে এইবার পথে নামলো MVI আসানসোল, নিয়ামতপুরে অভিযান চালিয়ে আটক ৬টি টোটো

কাজল মিত্র: কুলটি:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটির নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড় পুলিশ এবং আসানসোল MVI আধিকারিকের যৌথ অভিযান চালানো হলো কুলটির নিয়ামতপুর মোড়ে যেখানে আগত সমস্ত টোটো চালকদের পেপার ক্ষতিয়ে দেখা হয় এরমধ্যে অধিকাংশ টোটোর রেজিস্ট্রেশন করা ছিল না সে সব টোটো চালকদের সতর্ক করে বলেন যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট তারমধ্যে যেন তারা টোটোর রেজিস্ট্রেশন করে নেয় না হলে MVI এবং ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে টোটো ধরা হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজ সন্ধ্যায় প্রায় ৬ টি টোটোকে আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে জমা দেওয়া হয় বলে জানা যায়। আজকের টোটো অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল MVI ইন্সপেক্টর সার্ভিক দাস, নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক শিবনন্দন দুবেই সহ অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *