আসানসোল স্টেশনে আরপিএফের “অপারেশন সতর্ক ” / বাজেয়াপ্ত অবৈধ মদ, ধৃত ১

সন্তোষ মন্ডল, আসানসোল:- অবৈধ কার্যকলাপ আটকাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফের ” অপারেশন সতর্ক ” এ বুধবার রাতে আসানসোল স্টেশনে একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।  আসানসোল সিআইবি সহযোগিতায় এবং আসানসোল আরপিএফের অফিসারদের তত্ত্বাবধানে আসানসোল ডিভিশনের আরপিএফের কর্মীরা এই অভিযান চালান। 

এই অভিযান চলাকালীন, রাত দুটো নাগাদ ৭ নং প্ল্যাটফর্মে ব্যাগেজ স্ক্যানারের কাছে সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার হাতে একটি বাদামী ব্যাকপ্যাক এবং একটি লাল হ্যান্ডব্যাগ ছিল। তাকে আটকে তল্লাশি চালানোর সময়, তার ব্যাকপ্যাকে ১৮ বোতল ও হ্যান্ডব্যাগে ২৪ বোতল দুধরণের বিদেশি মদ পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে, আটক ব্যক্তি ঐ মদ নিয়ে যাওয়ার জন্য কোনও বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখাতে পারেনি। জেরায় ঐ ব্যক্তি এও বলেছে যে, সে এই মদ বিক্রির জন্য বিহারের পাটনায় নিয়ে যাচ্ছিল। বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। 

সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে সাক্ষীদের উপস্থিতিতে মদ এবং ব্যাগগুলি বাজেয়াপ্ত করা হয়। মদ সহ আটক ব্যক্তিকে এরপরে পোস্ট আসানসোল আরপিএফের (পশ্চিম) পোস্টে আনা হয়। পরে আরো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসানসোল জিআরপি বা রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেল পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *