মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরের আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা

রমেশ রায়, গঙ্গাসাগর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরের আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো পাধ্যায়ের আসার কথা রয়েছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে। তার আগে জোর কদমে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগরে এলেন জেলাশাসক অরবিন্দু কুমার মিনা। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ উচ্চতর প্রশাসনিক আধিকারিকেরা। জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে এই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে সুন্দরবনের একাধিক প্রকল্পের ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করবে বলে জানা গিয়েছে। দর্শকদের নজর কাটতে তুলে ধরা হচ্ছে বাংলার ৭টি মন্দির তার মধ্যে রয়েছেন গুরুত্বপূর্ণ দীঘার জগন্নাথ মন্দির। হেলিপ্যাড সহ মেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এবং এই সাতটি মন্দির তৈরীর কাজ চলছে সমস্ত কিছু ঘুরে দেখেন জেলাশাসক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকেরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *