
আগের তুলনায় ভিড় কমছে মাইথন জলাধারে, ডাস্টবিন নেই পিকনিক স্পটে অভিযোগ পর্যটকদের
সংবাদদাতা: সালানপুর:-
২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে আগত পর্যটকদের ভিড় কমছে।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা অভিযোগ করেন এত পরিমাণে প্রবেশ মূল্য নেওয়া হলেও পরিস্কার পরিচ্ছন্ন নেই পিকনিক স্পটগুলি।নেই ডাস্টবিনের সুবিধা।গরু কুকুরের উপদ্রব নিয়ে অতিষ্ঠ পিকনিক করতে আসা পর্যটকরা।তবে লাইফ জ্যাকেট ছাড়াই নৌকা বিহার করতে দেখা যাচ্ছে পর্যটকদের।কিন্তু নৌকা চালকরা জানান তারা যাত্রীদের লাইফ জ্যাকেট দিচ্ছে কিন্তু যাত্রীরাই তার ব্যাবহার করছে না।তবে ব্যাবসায়ীদের দাবি প্রতি বছরের তুলনায় এই বছর ভিড়টা একটু কম।মাইথন থার্ড ডাইকে পুলিশ প্রশাসনের তরফে রয়েছে মাইকিং এর সুবিধা ও সিসিটিভির নজরদারি।তাছাড়া টোটোর মাধ্যমে মাইথনের বিভিন্ন পিকনিক স্পটে সতর্কতার জন্য মাইকিং করা হচ্ছে।
ব্যাবহার হচ্ছে প্লাস্টিক,থার্মাকল।এক পর্যটক জানান এত প্রবেশ মূল্য তবে পরিস্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয়।

