মায়ের কথা
রাসমণি ব্যানার্জি (হরিপাল, হুগলী)

মায়ের আঁচলের গন্ধটা মাঝে মধ্যে অনুভব করি
মাঝে মধ্যে আমার লেখা কবিতার খাতা খানি পড়ি।
মাঝে মধ্যে মায়ের মতোন মা হয়ে যাই
মাঝে মধ্যে মায়ের মতোন উদার মন পাই।
আমি মায়ের জন্য আজও মাঝে মধ্যে কাঁদি
আজও মায়ের মতোন কাঁচা মাঝের ঝাল রাঁধি
আজও মায়ের মতোন পান খাই বসে বসে
সুর্যের আলো চমকে দেয় হঠাৎ করেই এসে।
আসলেই মেয়েদের প্রকৃত বন্ধু কিন্তু মা
মাঝে মধ্যে মনের ভেতর আসে শুধু নীরবতা।
CATEGORIES কবিতা

