৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড়ে বাস দুর্ঘটনা !! সৌভাগ্য বসত প্রাণে বাঁচলো যাত্রীরা

রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-

ভর দুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলো বহু যাত্রী। জানাযায় রবিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ পাণ্ডবেশ্বর থেকে  বহু সংখ্যক যাত্রী নিয়েএকটি মিনিবাস যাচ্ছিল রানীগঞ্জ অভিমুখে । সূত্রের খবর সেই সময় বাসটির আগে আগে ধীর গতিতে একই  অভিমুখে একটি মালবাহী ডাম্পারও যাচ্ছিল, হঠাৎই চাকদোলা মোড় সংলগ্ন আইটিআই কলেজের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাসটির সামনে থাকা ডাম্পারটি সজরে ব্রেক কষে। জাতীয় সড়কে হঠাৎই ডাম্পার গাড়িটি থেমে যাওয়াই মিনিবাসের চালক বিষয়টি বুঝতে না পেরে ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে । যার ফলস্বরূপ মিনিবাসের সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অল্পবিস্তর চোট পান বাসের চালক। 

বাসটির খালাসী জানাই বাসভর্তি যাত্রী ছিল, সৌভাগ্যবশত কোন যাত্রী আহত হয়নি। বাস চালকের পায়ে সামান্য চোট লেগেছে এবং মিনি বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

অন্যদিকে মিনিবাসের চালক জানাই আমি চাকদোলা মোড়ে যাত্রী চাপানোর পর রানীগঞ্জ অভিমুখে যাচ্ছিলাম, আমার সামনে একটি ডাম্পার গাড়ি যাচ্ছিল। হঠাৎই জাতীয় সড়কের চাকদোলা মোড় আইটিআই কলেজের কাছে ডাম্পার সজরে ব্রেক কষাই আমি বিষয়টি বুঝতে পারিনি এবং ডাম্পারটির পেছনে সজরে ধাক্কা মারি।   

ঘটনার খবরে ছুটে আসে জামুরিয়া থানার পুলিশ এবং জামুরিয়া ট্রাফিক বিভাগ। বাস থেকে যাত্রীদের উদ্ধার করে অন্য বাসে  করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে জাতীয় সড়ক থেকে বাসটিকেও সরানোর ব্যবস্থাও করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *