রায়পুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। এই মূলমন্ত্রকে সামনে রেখে এদিন মুল্টি রায়পুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় ২৫০ জনের অধিক পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন রায়পুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সজল কুমার দাস, সহ-সভাপতি মুসিবুল মুন্সী, সম্পাদক আনসার মন্ডল, সহ-সম্পাদক মাস্টার সুব্বুন মিস্ত্রি, কোষাধ্যক্ষ সাইফুল মন্ডল,অঞ্চয়েত প্রধান,অঞ্চল সভাপতি,১০৪ নম্বর বুথের সদস্য নাসির মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন নাজির মন্ডল, আবতার, সেকেন্দার, আব্বাস মন্ডল সহ ক্লাবের সকল সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। প্রধান অতিথিরা রক্তদান কারীদের প্রশংসা করে বক্তব্য রাখেন। ক্লাব সম্পাদক আনসার মন্ডল শ্রোতাদের বলেন, দান করা রক্ত আহত ও অসুস্থদের জীবন বাঁচাতে ব্যবহার করা হবে। একজন চিকিৎসকও উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বলেন, রক্তদান রক্তদান কারীদের দুর্বল করে না।

পুনরুদ্ধার খুব তাড়াতাড়ি সঞ্চালিত হয়, তিনি ব্লাড গ্রুপ সম্পর্কিত তথ্য নিয়ে কথা বলেন। রক্তদাতাদের হাতে কিছু গিফট ও শংসাপত্রও তুলে দেন ক্লাবের পক্ষ থেকে।  জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। পঞ্চায়েত সদস্য নাসির মন্ডল জানান,আমাদের এই ছোট্ট ক্লাবে সমাজ সেবা মূলক কর্মকান্ড র জন্য এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা সাধারণ মানুষের পাশে থাকি তাই আমাদের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় জমায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *