কাজল মিত্র: আসানসোল:- আসানসোলের দুই বিল্ডার, মহেন্দ্র শর্মা এবং তার ভাই সুরেন্দ্র শর্মার বিরুদ্ধে তাদের দ্বারা নির্মিত একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন, তারা অভিযোগ করেন যে 2011 সালে যখন বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয়েছিল, তখন মহেন্দ্র শর্মা এবং সুরেন্দ্র শর্মা অ্যাপার্টমেন্টে যারা বাড়ি কিনেছিলেন তাদের কাছে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা জল সরবরাহ হোক কিংবা অগ্নিনির্বাপক সুবিধাই হোক।কিন্তু দেখা গেছে যে কোন প্রতিশ্রুতি পূরণ করেনি ।বিল্ডিংটি 2017 সালে শেষ হওয়ার পরে ধীরে ধীরে লোকজন আসতে শুরু করেছিল,পুরো অ্যাপার্টমেন্টে মোট 42 টি পরিবার রয়েছে, তবে প্রত্যেকেই জলের সমস্যায় ভুগছেন, সকলেই কর্পোরেশন থেকে জল নিয়ে নিজের কাজ চালাচ্ছেন,।তবে যখনই সকলে মহেন্দ্র শর্মা এবং সুরেন্দ্র শর্মার সাথে এই বিষয়ে কথা বলেন, দুই ভাই কেবল এপার্টমেন্ট এর বাসিন্দাদের শুধুই আশ্বস্ত করেন। তারা শেষবার জুলাই মাসে, তাদের সাথে কথা বলেছিল কিন্তু জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বছর শেষ হতে চলেছে, কিন্তু এখনো তাদের সমস্যার সমাধান হয়নি। তারা জানান তাদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ দায়ের করবেন।
Posted inআসানসোল