
একাধিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো দলের প্রতিষ্ঠা দিবস ।। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিলেন গোগলা অঞ্চল সভাপতি
রাকেশ লাহা, গোগলা, পশ্চিম বর্ধমান :-
ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি আবেগের সাথে গোগলা অঞ্চল জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। অন্যান্য বারের মতো এবারও আগামী দিনগুলিতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে লড়াই করার বার্তা দিলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ।
প্রসঙ্গত বলে রাখা দরকার, ১৯৯৮ সালের ১লা জানুয়ারি বর্তমান শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস নামে রাজ্যে এক নতুন দলের আবির্ভাব হয় । তারপর থেকে বহু আন্দোলন, বিক্ষোভ , প্রতিবাদের পর ২০১১-র বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে বসেন।
তারপরও প্রতিবছর ইংরেজি নববর্ষের প্রথম দিন দলের নিয়ম নিষ্ঠা মেনে রাজ্য জুড়ে চলে প্রতিষ্ঠা দিবস কর্মসূচি। রাজ্য তথা জেলার পাশাপাশি, পান্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চল জুড়ে এদিন বৃহস্পতিবার অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে নানান কর্মসূচি পালন করলো দলের কর্মী সমর্থকরা।
এই প্রসঙ্গে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা প্রতিবছর পয়লা জানুয়ারি দল যা নির্দেশ দেয় সেই নির্দেশ মেনে প্রতিষ্ঠা দিবস পালন করে আসছি। এবছর ২৯ তম বর্ষে পদার্পণ করলো দলের প্রতিষ্ঠা দিবস। আজ আমরা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ব্লক সভাপতি শতদীপ ঘটকের নির্দেশে গোগলা অঞ্চলের বিভিন্ন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন , মনীষীদের বরণ এবং কেক কেটে , মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং উপস্থিত সাধারণ মানুষজনকে মিষ্টিমুখ করিয়ে আজকের দিনটি পালন করলাম।
এছাড়াও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কর্মরত গোগলা অঞ্চলের ২৩ টি বুথের ২৩ জন বিএলএ টুকে বিধায়কের নির্দেশ মত শীতবস্ত্র তুলে দিলাম। পাশাপাশি উন্নয়নের পাঁচালী ট্যাবলো নিয়ে যে ছেলেটি এলাকা ঘুরেছে তাকেও আমরা শীত বস্ত্র তুলে দি। অঞ্চল সভাপতি আরো জানান, আগামীতে যে ২৬ শের নির্বাচন রয়েছে সেই নির্বাচনে সাধারণ মানুষ আমাদের পাশে থাকলে আমরা গোগলা অঞ্চল থেকে দলকে বিপুল পরিমাণ লিড দেব এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসবে মমতা বন্দ্যোপাধ্যায়।

