চৌবাচ্চার জলে পড়ে মৃত্যু এক ব্যক্তি

চৌবাচ্চার জলে পড়ে মৃত্যু এক ব্যক্তি

কাজল মিত্র: কুলটি:- 

কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি অন্তর্গত ডুবুর্ডিহী পার্কিং সংলগ্ন এলাকায়  বেসরকারি মা কালী কোক প্ল্যান্টে কারখানার জলভর্তি চৌবাচ্চায় পড়ে মৃত্যু হল বছর ৪৭ এর এক  শ্রমিক সুবোধ রায়। তিনি ডুবুর্ডিহী রায়পাড়ার বাসিন্দা।

খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কারখানা সূত্রে জানা গেছে, কোনো কারণে ওই শ্রমিক চৌবাচ্চাটির মধ্যে পড়ে যান এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কারখানার তরফে পরিবারকে আর্থিক সাহায্য ও একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে কারখানা সূত্রে জানা গেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )