রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন আসানসোলের বিজেপি নেতা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

       আসানসোলের কাল্লা মোড়ে নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নানান ইস্যুতে রাজ্য সরকার সহ রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের তীব্র সমালোচনা করে পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ। 

তিনি বলেন, গত ১৫ বছর ধরে মন্ত্রী থাকা সত্ত্বেও  মলয় ঘটক এলাকার জনগণের কাছে করা একটা প্রতিশ্রুতি পূরণ করেননি। মন্ত্রীর কাছে তিনি জানতে চান, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও র‍্যাকেট কোলম্যান কারখানাটি এখনও চালু করা হলোনা কেন? গত কয়েক সপ্তাহ ধরে এলাকার বিভিন্ন ওয়ার্ডের পরিস্থিতি দেখে তিনি বুঝতে পেরেছেন সেখানে কোনও উন্নয়নমূলক কাজ করা হয়নি। তার দাবি, যতই অপপ্রচার হোক বিজেপি সবসময় বলে আসছে যে জাতীয়তাবাদী ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে যারা বাইরে থেকে এসে দেশে অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালন না করার জন্য তিনি মন্ত্রী মলয় ঘটক সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের পদত্যাগের দাবি জানান। 

     তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আশা প্রসাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, কাউন্সিলর কাজের জন্য লোকেদের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা করে নেন। ইসিএলের সিএমডি সতীশ ঝার কাছে তার প্রশ্ন, সংস্থাটি লাভজনক কোম্পানি হওয়া সত্ত্বেও কর্মীরা এখন কেন সঠিক সময়ে বেতন পাচ্ছেন না? ইসিএলের বিভিন্ন  এলাকার উল্লেখ করে তিনি বলেন, এখানে কয়লার বিশাল কালোবাজারি চলছে এবং  বখনি থেকে উত্তোলিত কয়লার সাথে পাথর মেশানোর জন্য অনেক বড় বড় কোম্পানি এখানকার কয়লা কিনেছিল তারা এখন কেনা বন্ধ করে দিয়েছে। ফলে কোম্পানি লোকসানের সম্মুখীন হচ্ছে। তার দাবি  ইসিএলের বিভিন্ন কয়লা খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে। ভাগের একটি বড় অংশ রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছায়। তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য এই অর্থ ব্যবহার করতে চায়। কিন্তু আমরা এটা হতে দেবনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এই বিষয়ে অভিযোগ করবেন এবং জনসাধারণের সাথে রাস্তায় নেমে তিনি নিজেও প্রতিবাদে যোগ দেবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *