কাজল মিত্র: সালানপুর:- আসানসোল থেকে চিত্তরঞ্জন রুটে একটি যাত্রী বোঝাই বাস বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ঘটনার সম্পর্কে জানা যায় যে বর্ধমান চিত্তরঞ্জন রুটের রাধিকা নামক একটি বাস তীব্র গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা মারে যার ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে জানাজায় চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তায় বাসের সামনে একটি ট্রাক আসছিল কালিতলা রেলক্রসিং পার করে চিত্তরঞ্জন রোডের এমএসপিএল গেটের ঢোকার মুখে ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে পরে। আর সেইসময় পেছন থেকে আসা যাত্রীবাহী বাসটি তীব্র গতিতে ট্রাকের পেছনে ধাক্কা মারে।এর ফলে বাসের সামনের অংশ ভেঙে যায় তাছাড়া সাইডের কিছু জানালার কাচও ভেঙে পড়ে।
যদিও এই ঘটনায় কোন যাত্রী আহত হয়নি বলে খবর। তবে স্থানীয়রা জানান বাসটি ট্রাকের ঠিক পেছনে পেছনে তীব্র গতিতে আসছিল আর ট্রাকটি থেকে বাসের দূরত্ব বেশি ছিলনা যার কারণেই এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এসে ট্রাকটি আটক করে বলে খবর।