হিন্দুস্থান কেবলস এর নামোকেশিয়া এলাকার জমি থেকে অবৈধ ভাবে পাচার হচ্ছে মাটি ও সাদা পাথর

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর ব্লকের হিন্দুস্থান কেবেল্স এর জমি এখন জমি মাফিয়া ও পাথর মাফিয়াদের হাতের মুঠোয় ।যখন যা ইচ্ছা করেই চলেছে ।বাঁধা নেই কারো সালানপুর বি এল আর ও থেকে পুলিশ প্রশাসন সকলেই নিরুপায় ।

এমনই এক ঘটনা দেখা গেল সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস এলাকার প্রকাশ্য দিবালোকে রামপুর থেকে নামো কেশিয়া যাবার রাস্তার দুইধারে দেখা গেল বিশাল বিশাল গর্ত করে বেপরোয়াভাবে  মাটি কেটে তোলা হচ্ছে পাথর ও মাটি । একেবারে জেসিবি মেশিন দিয়ে সেই মোরাম মাটি ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এই এলাকা থেকেই পাচার  চলছে সাদা পাথর ।আজ রবিবার ওই  এলাকায় সার দিয়ে ট্রাক দাঁড় করিয়ে  জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে সেই সব ট্রাক ভর্তি করা চলছে। এই এলাকাটি হিন্দুস্তান কেবলস এর হওয়ার ফলে কেবলস কর্তৃপক্ষ তরফে এই পাচারের বিষয়টি জানলেও তারা নিরুপায়।

তবে স্থানীয় জিতপুর- উত্তররামপুর পঞ্চায়েত কর্তৃপক্ষ এ বিষয়ে জানলেও তারা এবিষয়ে মাথা ঘামাচ্ছে না। তবে সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সুমন সরকারকে ফোন করা হলে  তিনি জানান তার কাছে এ বিষয়ে কোন খবর নেই ।তাই আজ রবিবার হওয়ায় কোন কর্মী না থাকার কারনে  কোন পদক্ষেপ নেওয়া যায়নি ।তবে তিনি জানান অতি শীগ্রই পুলিশ  প্রশাসন এর সহযোগিতায় তারা অভিযান চালাবেন ।এবার দেখার বি এল আর ও দফতরের আধিকারিকরা কোন পদক্ষেপ নিচ্ছেন না কি এমনিতেই ছেড়ে দেবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *