
হাওড়ায় হিন্দু সনাতনীদের পথপরিক্রমা
রিমা ঘোষ, বাগনান, হাওড়া -:
গত কয়েকমাস ধরে বাংলাদেশে সংখ্যালঘু বাঙালি হিন্দুদের উপর চলছে নৃশংস অত্যাচার। কখনো তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে কখনো বা জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেদেশের সরকার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেনা।
বাংলাদেশে বাঙালি হিন্দু সনাতনীদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ দীপু চন্দ্র দাসকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও চিন্ময় মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং হিন্দু সনাতনী বিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হাওড়া গ্রামীণ জেলার বাগনান এলাকায় হিন্দু সনাতনীরা একটি মিছিলের আয়োজন করে। সম্পাদক প্রেমাংশু রানার নেতৃত্বে শতাধিক সাধুসন্ত ও হিন্দু সনাতনীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। বাগনান রথতলা থেকে শুরু হয়ে এই মিছিল বাগনান শহরতলির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বাগনান রথতলায় পঁচিশ ফুটের হনুমানজীর মূর্তি সম্পূর্ণ করার কাজে বাধা দেওয়ার জন্য প্রতিবাদ জানানো হয়।


