পরিচয়
মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

নীলাকাশ জুড়ে যখন কালো মেঘ ছায়,
বিষন্নতায় ভরা মন নিজেকে শুধায়…
কে তুমি, কে তুমি, কে তুমি…!
অন্ধকার চারিদিক, নামছে দুর্জয়,
প্রশ্ন ওঠে মন মাঝে, সাথে নিয়ে ভয়…
কে তুমি, কে তুমি, কে তুমি…!
মনের আয়নায় আবছা আলো ছায়া,
স্পষ্ট দেখিনি তো নিজ মুখ কায়া…
তাই প্রশ্ন জাগে মনে…
কে তুমি, কে তুমি, কে তুমি…!
শীতের বিদায় বেলায় আমের বউল ফোটে,
কাল বৈশাখী তার নিজের দাপটে ছোটে…
ভয়াতুর মন বলে… কে তুমি , কে তুমি, কে তুমি…!
সেদিনও এর কোনো পাইনি উত্তর,
চারিদিক চুপচাপ , সবাই নিরুত্তর,
একটি নাম শুধু নিয়ে বয়ে চলা…
নামেই শুরু ও নামেই শেষ বেলা ,
নাম সে তো কয়েকটি অক্ষরের সমাহার,
পরিচয়হীন মন তাই প্রশ্ন করে বার-বার…
কে তুমি, কে তুমি, কে তুমি…!
CATEGORIES কবিতা

