অবহেলার জ্বালা

শিউলি নন্দন (বর্ধমান)

কতটা পরিমাণ অবহেলায় সারা শরীর জুড়ে ফোস্কা পরে ?
নীরবতার গুমোট হাওয়া জ্বালিয়ে ছারখার করে ।
অতিষ্ট হয়ে উঠে শীতল ছায়ায় আরাম পাওয়ার লোভ ,
দমবন্ধ করা পরিবেশে অসহ্য লাগে নাটকীয় ক্ষোভ ।
বরফের মতো ঠান্ডা ছোঁয়ায় কেটে ফালা হয় অনুভূতি ,
ঝলসানো চামড়ায় পোড়া গন্ধ আঘ্রাণে মেলে অসম তৃপ্তি ।
উপশমের বাহক ভেবেই সয়ে নেওয়া অদেখা ব্যথা ,
অবহেলার আঁচে পুড়ে ছাই হয়ে উড়ছে গোপন কথা ।
ক্ষতের গভীরতা যাচাই করে শুধুই সমবেদনা জানায় ,
অসহনীয় যন্ত্রণা লাঘবের নেই বুঝি কোনো উপায়!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )