
বিশুদ্ধ পানীয় জলের পাম্প চালু হলো আউসগ্রামে
সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:
সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের দরকার বিশুদ্ধ পানীয় জল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেটানোর জন্য এগিয়ে আসে আউসগ্রাম-১ নং ব্লকের বিল্বগ্রাম গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উদ্যোগে ব্রজপুর গ্রামে স্থাপন করা হয় একটি সৌর চালিত বিশুদ্ধ পানীয় জলের পাম্প। পাম্পের উদ্বোধন করেন আউসগ্রাম-১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক বিনয় কর। উপস্থিত ছিলেন আউসগ্রাম-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জ্জী, পঞ্চায়েত প্রধান কিশোর রায়চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ কাজী শামিম মাসুদ, বিশিষ্ট সমাজসেবী শান্তা প্রসাদ রায়চৌধুরী সহ এলাকাবাসী। বিশুদ্ধ পানীয় জলের পাম্পটি পেয়ে এলাকাবাসী খুব খুশি।
CATEGORIES জেলার আপডেট

