
মঙ্গলকোটে সিপিএমের প্রতিবাদ মিছিল
সৌভিক সিকদার, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান -:
সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে স্তম্ভিত করে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে এবং তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হয়।ওদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে নৃশংস অত্যাচার। এই দুই ঘটনার প্রতিবাদে সিপিএমের মঙ্গলকোট পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে চাণক অঞ্চলের গণপুর গ্রামে একটি প্রতিবাদ মিছিলে সংগঠিত করা হয়। দলীয় নেতা সুশান্ত দাসের নেতৃত্বে মিছিল গণপুর গ্রাম প্রদক্ষিণ করে। মিছিল থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান ওঠে। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস অত্যাচার বন্ধ করার দাবি তোলা হয়। কণিকা ব্যানার্জ্জী, ভুলি হেমরম, আনন্দ ঘোষ সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
CATEGORIES জেলার আপডেট

