বারাবনির পানুড়িয়া ফুটবল ময়দান এর সামনে বিজেপির পরিবর্তন সঙ্কল্প যাত্রা ও সভায় উপস্থিত ডঃ সুকান্ত মজুমদার

বারাবনির পানুড়িয়া ফুটবল ময়দান এর সামনে বিজেপির পরিবর্তন সঙ্কল্প যাত্রা ও সভায় উপস্থিত ডঃ সুকান্ত মজুমদার

কাজল মিত্র, বারাবনি:- কেন্দ্রীয় বিজেপি প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ বারাবনির পানুড়িয়া ফুটবল ময়দান এর সামনে আসানসোল জেলা বিজেপি সাংগঠনিকের তরফে একটি পরিবর্তন সঙ্কল্প যাত্রা ও সভার আয়োজন করা হয়।যেখানে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার।সভার আগে তিনি পানুড়িয়া হাট তলা থেকে সভা স্থল পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেন।সভা মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব কে কড়া ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, এখানে বিধায়ক বিধান উপাধ্যায় এবং অসিত সিংয় এর কারণে বিজেপি এখানে কোনও বড় কর্মসূচি আয়োজন করতে পারেনি, কিন্তু তবুও এখানকার বিজেপি কর্মীরা সাহস নিয়ে এবং তারা তাদের কাজ চালিয়ে গেছে। আজ সময় এসেছে যে আসন্ন বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে দিয়ে সাফ করতে হবে ।আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন এই উপলক্ষে জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল, কেশব পোদ্দার, কৃষ্ণ প্রসাদ, অরিজিৎ রায়, আশা শর্মা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )