রূপনারায়ানপুরে রাস্তার শিল্যানাস

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বাংলা ঝাড়খণ্ড সীমানার সংযোগ রাস্তা রূপনারায়ানপুর বিহার রোডের টোল ট্যাক্সের পিচ রাস্তাটির মেরামত কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।জেলা পরিষদের ফান্ড থেকে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয় করে ৬৫০ মিটার রাস্তাটি মেরামত করা হবে।বহু দিন ধরে এই রাস্তার অবস্থা ছিলো বেহাল।বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় এই রাস্তার মেরামত করা হচ্ছে বলে জানান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *