ষোড়শী যৌবন

রনিতা মল্লিক (পুরশুড়া, তারকেশ্বর)

ষোড়শী যৌবন- ছটফটে মন।
মনের মাঝে -অস্থির গুঞ্জন।

আলতো জড়ানো- নিজেকে হারানো।
তোমাতে মত্ত- হারায় দূরত্ব।

দেখেছি কাজল- ছুঁয়েছি বাতাস।
তোমার ঘ্রাণেতে- পেয়েছি আকাশ।

নিদ্রাহীন চোখ- তোমাতে ক্লান্ত।
ফুটেছে ফুল- মনে আজ বসন্ত।

চোখে চোখ রেখে- প্রেম বিনিময়।
সারা গায়ে ঝড়- বইয়ে দেয়।

শ্বাসের স্পর্শ-ঢাকে তমস্র।
চন্দ্রমা ডোবে-সময় হিংস্র।

তখন দামিনীর বাস- স্পৃহার সুবাস ।
নয়নে নয়নে করে -স্বপ্ন বিলাস।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )