বীর সুভাষ
অন্তরা চ্যাটার্জ্জী (কলকাতা)

স্বাধীনতার সূর্য, উজ্জ্বল দীপ
নেতাজি ভারতবাসীর দেশপ্রেমের প্রতীক,
তাঁর সাহসী পদক্ষেপ, ইতিহাসের পাতায়,
লিখেছে নতুন কাহিনী, সংগ্রামের প্রেরণায়।
জন্মেছিলে তুমি, এই বাংলার মাটিতে
স্বাধীনতার স্বপ্ন ছিল, তোমার দুই চোখে।
তোমার কাঁধে ছিল, ভারী দায়িত্ব
দেশের মুক্তি ছিল, তোমার কর্তব্য।
জীবন বাজি রেখে, করেছ সংগ্রাম।
নেতাজি, তুমি ভারতের গর্বের নাম।
অগ্নির শিখা, তোমার চেতনায়
স্বাধীনতার স্বপ্ন, তুমি দেখিয়েছ সবায়।
আজও গোটা ভারত, তোমার পদচিহ্ন
চলেছে অগ্রসর, স্বাধীনতার পথে।
তাঁর স্বপ্নের ভারত, হোক সবার অঙ্গীকার,
তাঁর সংগ্রাম হোক, আমাদের পথপ্রদর্শক।
নেতাজি সুভাষ চন্দ্র বসু, তুমি আমাদের গর্ব,
তোমার আদর্শে আমরা, গড়বো নতুন ভারতবর্ষ।
CATEGORIES কবিতা

