
বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয় থেকে চার নম্বর কালী মন্দির পর্যন্ত এস আই আর নিয়ে বিক্ষোভ মিছিল
কাজল মিত্র: বারাবনি:- বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয় থেকে আজ দুপুর বেলায় এস আই আর নিয়ে একটি বিক্ষোভ মিছিল বার করা হয় যেটি শেষ হয় চার নম্বর কালী মন্দিরের সামনে ।এই মিছিলে পায়ে পা মেলান বারাবনি ব্লকের তৃণমূলের ব্লক সহ-সভাপতি কেশব রাউত ,বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্তির কর্মাধ্যক্ষ সুকুমার সাধু পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্যা পূজা মাটি পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আশিস মণ্ডল সহ উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন কেশব রাউত জানান পশ্চিমবঙ্গের আয়কর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হেনস্থা করার জন্য বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন লেগে পড়ে রয়েছে ।কিভাবে পশ্চিমবঙ্গ কে হারানো যায় তারই ফন্দি করছে ।এস আই আর এর নামে নানান অজুহাতে তাদের লাইনে দাঁড় করিয়ে সাধারণ ভোটারদের অসুবিধায় ফেলা হচ্ছে ।
তবে পশ্চিমবঙ্গের মানুষ জানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সাধারণ মানুষের পাশে থাকে এবং যেভাবে উন্নয়ন করে চলেছে তাতে ভোট বাক্সে এর জবাব বিজিপি ঠিক পাবে তারা যতই আশা করুক যে পশ্চিমবঙ্গ আসবে সেই আসা কোনদিন সফল হবেনা।

