দক্ষিণ চব্বিশ পরগনার ফুটবল উৎসব উপলক্ষে উপস্থিত দিলীপ মন্ডল

দক্ষিণ চব্বিশ পরগনার ফুটবল উৎসব উপলক্ষে উপস্থিত দিলীপ মন্ডল

বাইজিদ মন্ডল, দক্ষিন চব্বিশ পরগনা:- প্রতি বছরের মতো এবারও উচ্ছেখালী ও ফিঙ্গাধাউরি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জমজমাট ফুটবল প্রতিযোগিতা “ফুটবলে উৎসব ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমে দুঃস্থদের বস্ত্র বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শচি নস্কর ও জুলপিয়া পঞ্চায়েত এর প্রধান সঞ্জীব মণ্ডল। টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছে চক এনায়েত নগর স্পোর্টিং ক্লাব। উচ্ছেখালী অটো স্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ড থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই দর্শকদের উপচে পড়া ভিড় ও প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়।

ফাইনাল ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে অসাধারণ নৈপুণ্য ও দলগত সংহতির পরিচয় দিয়ে শিরোপা নিজেদের দখলে আনে চক এনায়েত নগর স্পোর্টিং ক্লাব।খেলোয়াড়দের দক্ষ পাসিং, আক্রমণ ভাগের ধারালো খেলায় মুগ্ধ হন উপস্থিত সকল দর্শকরা। আয়োজক কমিটির পক্ষ থেকে শামীম শেখ ও শিক্ষক তাজউদ্দিন শেখ জানান এই ধরনের প্রতিযোগিতা গ্রামীণ এলাকার প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরতে এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনের পথে উৎসাহিত করতে বিশেষ ভূমিকা রাখবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি ও অর্থ তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, এছড়াও উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মহসিন মোল্লা, বিষ্ণুপুর ১নং ব্লকের সহ সভাপতি পলাশ কর্মকার, বিশিষ্ট সমাজসেবী অমিত প্রামাণিক, বিশিষ্ট শল্যচিকিৎসক ডাঃ বাবুল রহমান,শিশু চিকিৎসক ডাঃ হাবিব রহমান ও আরো অনেকে। মন্ত্রী দিলীপ মণ্ডল জানান এই উৎসব এলাকার মানুষকে ভাতৃত্বের বন্ধনে বেঁধে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন গড়ে তুলবে।আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সর্বস্তরের প্রশংসা কুড়িয়েছে এই টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও এই ধরনের ফুটবল উৎসব আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )