সর্বদলীয় বৈঠক হলো আসানসোলে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

       জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যেসব বুথে ১২০০ বা তার বেশি ভোটার আছে সেগুলির জন্য অতিরিক্ত বুথের ব্যবস্থা করা হবে। এদিকে আসানসোল মহকুমার একাধিক বুথে ভোটার সংখ্যা ১২০০ বা তার বেশি। স্বাভাবিক নিয়মে জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সেগুলির জন্য অতিরিক্ত বুথের ব্যবস্থা করতে হবে। সেই বিষয়ে আলোচনার জন্য আসানসোল মহকুমা শাসকের (সদর) দপ্তরে নির্বাচন কমিশন  স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসানসোল উত্তর (২৮১),  আসানসোল দক্ষিণ (২৮০) এবং  কুলটি এসি (২৮২) বিধানসভার কোন কোন বুথের জন্য অতিরিক্ত বুথের ব্যবস্থা করতে হবে সেই  সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় প্রতিটি রাজনৈতিক দল মোটের উপর খুশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *